ওট বার

আমি যখন একটি স্বাস্থ্যকর মিষ্টি খাবারের কথা চিন্তা করছিলাম তখন আমি হাতের কাছে কিছু উপাদান দিয়ে সহজ ভাবেই ঘরে এই ওট বার বানানোর চেষ্টা করলাম । খুব সহজ, দ্রুত এবং স্বাস্থ্যকর মিষ্টি স্ন্যাক । #mishti
ওট বার
আমি যখন একটি স্বাস্থ্যকর মিষ্টি খাবারের কথা চিন্তা করছিলাম তখন আমি হাতের কাছে কিছু উপাদান দিয়ে সহজ ভাবেই ঘরে এই ওট বার বানানোর চেষ্টা করলাম । খুব সহজ, দ্রুত এবং স্বাস্থ্যকর মিষ্টি স্ন্যাক । #mishti
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপাদাগুলি ধুয়ে গুছিয়ে নিন । কাজুবাদামগুলি কুচি করে কেটে নিন ও কিসমিস ১০ মিনিট পানিতে ভিজিয়ে ধুয়ে নিন । বাটার কিছুক্ষণ ফ্রিজ থেকে নামিয়ে বাইরে রাখুন ।
- 2
এবার একটি সসপ্যানে মধু, চিনি ও বাটার ঢেলে হালকা আঁচে জ্বাল দিয়ে মিশিয়ে নিন । বাটার গোলে গেলে চুলা বন্ধ করে দিন ।
- 3
এবার ওটস, কিসমিস, বাদাম আর আপনার পছন্দ মত যে কোন উপাদান দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন ।
- 4
এবার একটি বেকিং ট্রে তে এভাবে স্কোয়ার করে এটাকে ঢেলে চমচ দিয়ে ভালো করে সমান করে নিন যাতে পরে পিস করে কাটা যায় । এবং আপনার অভেন কে প্রি - হিট করে নিন ১৮০ ডিগ্রি সেলসিয়াস এ । অভেন গরম হয়ে গেলে বেক করুন প্রায় ৩০ মিনিট অথবা যতক্ষণ উপরে হালকা বাদামি না হয় । বেক হয়ার সময় আপনি যে কোন চকলেট মাইক্রো অয়েভে দুই টেবিল চামচ দুধ মিশিয়ে ৩০ সেকেন্ডের মত গরম করে নিন । তারপর ভালো করে মিশিয়ে চকলেট গলিয়ে নিন ।
- 5
বেক হয়ে গেলে নামিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা করে চকলেট দিয়ে আপনার ইচ্ছা মত সাজিয়ে বার এর মত পিস করে কেটে গরম অথবা ঠাণ্ডা পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি