গুজরাটি ডাল (gujrati dal recipe in Bengali)

গুজরাটি ডাল (gujrati dal recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ডাল কে ২/৩ বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর প্রেশারকুকারে অল্প নুন ও হলুদ আর ২ গ্লাস জল দিয়ে ৪ সিটি দিয়ে ডাল কে সেদ্ধ করে নিন।
- 2
ডাল সেদ্ধ হয়ে গেলে কুকার কে ঠান্ডা হতে দিন। ডাল পুরো ঠান্ডা হয়ে গেলে ১ কাপ জল দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডাল কে পিষে নিন।
- 3
এবার একটা প্যান নিন,গ্যাস অন করে প্যান বসান, প্যান গরম হলে তেল দিন। তারপর তেলে মেথি দানা, জিরা,সর্ষে দানা,হিং, আদা রসুন কুচি,শুকনো লংকা, কারিপাতা দিন।
- 4
তারপর কাঁচালংকা,টমেটো কুচি, দিন
- 5
তেঁতুলে অল্প জল দিয়ে গুলে রাখুন।
- 6
মশলা কে ২ সেকেন্ড ভাজুন। তারপর চিনি, লংকা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গুড় সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
- 7
তারপর সেদ্ধ ডাল দিন, আর ফুটতে দিন। ডাল ফুটে উঠলে হাল্কা আঁচে ৫/৬ মিনিট রান্না করুন।
- 8
এবার লেবুর রস দিয়ে আরো ২/৩ মিনিট ফোটান।
- 9
এরপর গ্যাস বন্ধ করে দিন, ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।১ চামচ ঘি দিন। ভাত, রুটির সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (4)