চিকেন লোফ (chicken loaf recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাংস ভালো করে ধুয়ে মিক্সিতে পেষ্ট করে নিন।
- 2
বেলপেপার, ক্যাপ্সিকাম, পেঁয়াজ,রসুন খুব মিহি করে কুচিয়ে নিন
- 3
ফ্রাইন্ প্যান এ তেল আর বাটার দিন
- 4
গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন।
- 5
১ মিনিট পর রসুন কুচি দিন। একটু ভাজা হলে ক্যাপ্সিকাম এবং বেলপেপার দিন।
- 6
স্বাদমতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
- 7
সব কিছু নরম হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিন।
- 8
এবার একটি পাত্রে পেস্ট করে রাখা চিকেন, ভাজা সবজি,২ টো ডিম, এবং নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর সেটা ৫টা ভাগ করুন।
- 9
একটি ক্লিং র্্যাপ নিয়ে তাতে একভাগ চিকেন পেস্ট দিয়ে সিলিন্ডার এর আকার দিয়ে ক্লিং র্্যাপ টা টাইট করে রোল করে দুইদিকে গিঁট দিন তাকে ভেতর হাওয়া না থাকে। এরপর ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে নিন। বাকি ভাগ গুলো একই ভাবে করে নিন।
- 10
একটি পাত্রে জল গরম করতে দিন এবং তার উপর ছিদ্র আছে এমন একটি পাত্র বসান। এবার রোল করে রাখা চিকেন গুলো দিয়ে, একটা ঢাকা চাপা দিয়ে কুড়ি মিনিট সেদ্ধ হতে দিন। হয়ে গেলে নামিয়ে নিন।
- 11
মোড়ক খুলে, রোল গুলো গোল গোল করে কেটে মেয়োনেজ এর সাতে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি