নিরামিষ মাংস(niramish mangsho recipe in Bengali)

Darothi Modi Shikari @darothi_89
নিরামিষ মাংস(niramish mangsho recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস ধুয়ে তাতে আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ, গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে ম্যারিনেট করে কম পক্ষে 2 ঘণ্টা রেখে দিতে হবে।
- 2
কড়াইতে ঘী গরম করে তাতে হিং, তেজপাতা ফোরণ দিয়ে একে একে জিরে বাটা, টমেটো বাটা অল্প চিনি দিয়ে ভালো করে কষতে হবে অল্প আঁচে।
- 3
একটু কষা হলে তাতে ধনে গুঁড়া মিশিয়ে একে একে হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে মেশাতে হবে।
- 4
এবার এতে আগে থেকে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষতে থাকুন 15মিনিট ধরে।
- 5
তারপর উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন মাংস সিদ্ধ হওয়া অবধি।
- 6
তারপর তাতে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিন।
- 7
মাংস সিদ্ধ হয়ে এলে তাতে গরম মসলা ও জিরে বাটা আর গোবিন্দ ভোগ চাল বাটা দিয়ে নাড়তে থাকুন।
- 8
উপর থেকে একটু ঘী দিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রাখুন কিছুক্ষণ।
- 9
গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13858871



মন্তব্যগুলি (11)