রান্নার নির্দেশ
- 1
কড়াইতে সাদা তেল গরম করে তেলের মধ্যে শুকনা লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন গরম হলে সর্ষে কারি পাতা দিতে হবে।এরপর তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ ছাড়তে হবে, পেঁয়াজ স্বচ্ছ হলে একে একে টমেটো,আলু,গাজর,দিতে হবে।সমস্ত সবজি ভালো করে মিশিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিতে হবে নরম হবার জন্য।
- 2
সবজি সেদ্ধ হলে ঢাকাখুলে ভাজা ভাজা করে নিতে হবে।এরপর সুজি টা সবজির মধ্যে ঢেলে নাড়াচাড়া করতে হবে।বেশ কিছু সময় সুজি নাড়াচাড়া করবার পর যখন সুজির রঙ একটু লাল হবে তখন সুজির মধ্যে সেদ্ধ হবার পরিমান জল দিতে হবে।এরপর স্বাদমতো নুন,চিনি, কাঁচালঙ্কা কুচি দিতে হবে।
- 3
সুজি সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে নাড়াচাড়া করতে করতে ঝরঝরে করে ফেলতে হবে।শেষে ঘী ছড়িয়ে দিতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13862373







মন্তব্যগুলি