সুজির উপমা (soojir upma recipe in Bengali)

সুজির উপমা (soojir upma recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে ঘি গরম করে সুজি গুলি হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন
- 2
এবার কড়াইতে তেল গরম করে তাতে হিং, গোটা জিরা ও সর্ষে দিন, সর্ষে ফাটতে শুরু করলে তাতে আদা ও রসুন বাটা দিয়ে, সেগুলি একটু ভেজে নিয়ে তাতে পেঁয়াজ যোগ করুন।
- 3
পেঁয়াজ হালকা বাদামী হয়ে এলে তাতে কারিপাতা ও কাঁচালঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে গাজর ও বিন্স যোগ করুন,
- 4
আন্দাজমতো হলুদ, সামান্য লবণ ও একটু জল যোগ করে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ২ মিনিট রেখে দিন।
- 5
দুই মিনিট পরে ঢাকা খুলে তাতে বাদাম ও সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 6
এবার কম আঁচে অল্প অল্প করে আন্দাজমত গরম জল ও স্বাদমতো চিনি ও নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকুন। একসাথে বেশি জল দিলে সুজি নরম হয়ে যাবে এবং ঝরঝরে হবে না। তারপর এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এক মিনিট পরে তাতে ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবং তৈরি হয়ে যাবে সুস্বাদু এই সুজির উপমা।
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (6)