কাতলা মাছের মাখা ঝোল(kaatla maacher maakha jhol recipe in Bengali)

Rumar Rannaghor (Ruma Satpati) (Youtube - Rumar Rannaghor) @cook_21973701
কাতলা মাছের মাখা ঝোল(kaatla maacher maakha jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ টা ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি
- 2
এবার একটা কড়াই তে সর্ষের তেল দিয়ে আলু গুলো ভেজে নেবো |তারপর মাছ গুলো দিয়ে ভালো করে ভেজে নেবো গ্যাস টা মিডিয়াম আচে রেখে |
- 3
আলু আর মাছ টা ভাজা হয়ে গেলে একটা থালায় উঠিয়ে রেখে দেবো
- 4
এবার একটা কড়াই তে সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা টা ভেজে নিয়ে সমস্ত গুঁড়ো মশলা গুলো দিয়ে নাড়া চাড়া করে মিশিয়ে নেবো তার পর টক দই আর আধ চা চামচ চিনি দিয়ে কষিয়ে নিয়ে 2 কাপ জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার মাছ আর আলুটা মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করবো গরম ভাতের সাথে |
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13874046








মন্তব্যগুলি