ছানার পুর ভরা রুই মাছের কোফতা (chanar pur vora rui macher kofta recipe in bengali)

ছানার পুর ভরা রুই মাছের কোফতা (chanar pur vora rui macher kofta recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
মাছের পেটি 2টা ভালো করে ধুয়ে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে নিতে হবে অল্প সাদা তেলে
- 2
এবার ভাজা মাছ গুলোর কাঁটা ছাড়িয়ে ভালো করে হাত দিয়ে কুচি কুচি করে নিতে হবে
- 3
এবার তাওয়া তে 1/2 টেবিল চামচ তেল দিয়ে তাতে বাটা মশলা টা দিতে হবে
- 4
ভালো করে কষিয়ে অল্প নুন, বাসন আর গরম মসলার গুঁড়ো দিয়ে কষাতে হবে
- 5
ভালো করে কষানো হলে ছানা টা দিতে হবে
- 6
ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে
- 7
এবার বেসন অল্প জল আর নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে
- 8
এবার কুচি করা মাছের টুকরোর মধ্যে বিস্কুট এর গুঁড়ো মিশিয়ে নিতে হবে
- 9
এবার মাছের মন্ড থেকে অল্প গোলা নিয়ে হাতের সাহায্যে গোল করে আঙ্গুল দিয়ে মাঝে একটু চেপে দিতে হবে
- 10
এর মধ্যে ছানার পুর ভরে কোফতার আকারে গড়ে নিতে হবে
- 11
কড়াইতে তেল গরম করতে দিতে হবে
- 12
এবার কোফতা গুলো বেসন এর ব্যাটার এ ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে
- 13
বাদামী করে ভেজে নিতে হবে, আঁচ থাকবে লো
- 14
পরিবেশনর সময় পিঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (2)