চকোলেট ম্যুস (chocolate mousse recipe in bengali)

#পূজা2020#week1
করোনা আবহে বাচ্চাদের ঠাকুর দেখা, ঘোরাঘুরি বন্ধ। কিন্তু পুজোর কটা দিন একটু রেস্তরাঁর মত খাওয়া না হলে ওদের যে মুখ ভার। তাই ঘরেই বাচ্চাদের পছন্দের ঠান্ডা ক্রিমি চকোলেট ম্যুস।

রান্নার নির্দেশ
- 1
আধ কাপ করে ঠান্ডা দুধে আলাদা করে কাস্টার্ড পাউডার ও কর্ণফ্লাওয়ার গুলে নিন।
- 2
বাকী দুধ গরম করুন। চিনি দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে একে একে গুলে রাখা মিস্রণ দুটি ছাকনি দিয়ে ছেঁকে মেশান। একহাতে ক্রমাগত নাড়তে থাকবেন।
- 3
এরপর ক্রিম দিন। মিশিয়ে নিয়ে কোকো পাউডার ও ডার্ক চকোলেট দিন। ভালো করে নেড়ে মেশান। আঁচ একদম কম রাখবেন।
- 4
মসৃণ ভাবে সব মিশে গেলে মাখন ও ভ্যানিলা দিয়ে একটু নেড়ে সঙ্গে সঙ্গে সার্ভিং কাপ বা বোওলে ঢেলে দিন ভাগ করে। দেরি করলে জমে গিয়ে টেক্সচার নষ্ট হয়ে যাবে।
- 5
কাপ গুলো ফ্রিজে রেখে দিন 3 ঘন্টা।
- 6
তারপর ইচ্ছেমত সাজিয়ে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)