পালক পনির(palak paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে শাক ধুয়ে গরম জলে অল্প ভাপিয়ে নিন। ফুটিয়ে নরম করে সেদ্ধ করবেন না।
- 2
ছেকে নিয়ে বরফ ঠান্ডা জলে দিন। এতে সবুজ রং টা ভালো থাকবে।
- 3
ঠান্ডা হলে মিক্সিতে ঐ শাক, কাঁচালঙ্কা, আদা,রসুন একসাথে মসৃণ করে বেটে নিন।
- 4
এবার কড়াইতে ঘি গরম করে পনিরের টুকরোগুলো ভেজে তুলে নিন।
- 5
এবার ঐ ঘিতে শুকনোলঙ্কা,তেজপাতা, দারচিনি ফোড়ন দিয়ে তারমধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন।
- 6
পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে শাকের মিশ্রণটা ঢেলে দিন।
- 7
নুন ও চিনি দিন। ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না কড়াই থেকে মিশ্রণ ছেড়ে আসে।
- 8
এবার ভেজে রাখা পনীর দিয়ে দিন।
- 9
এরপর কাসুরি মেথি দিন। আঁচ বাড়িয়ে ভালো করে নেড়ে যতটা গ্রেভি চান তেমন শুকিয়ে নিন।
- 10
5মিনিট স্ট্যান্ডিং রাখুন।
- 11
তারপর পাত্রে ঢেলে উপরে মাখন ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13883584









মন্তব্যগুলি (2)