জিরা রাইস(jeera rice recipe in bengali)

Shrabani Biswas Patra @rondhon_1993
#পূজা2020
পূজোর 4 টে দিন আমরা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে থাকি। এরকম রাইস আর এর সঙ্গে চিকেন বা মটন এর যেকোনো পদ থাকলে জাস্ট জমে যাবে।
জিরা রাইস(jeera rice recipe in bengali)
#পূজা2020
পূজোর 4 টে দিন আমরা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে থাকি। এরকম রাইস আর এর সঙ্গে চিকেন বা মটন এর যেকোনো পদ থাকলে জাস্ট জমে যাবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা মতো।
- 2
এরপর গরম জল বসাতে হবে। ওতে দিতে হবে আন্দাজ মতো নুন ও সাদা তেল। জল ফুটে উঠলে চাল দিয়ে দিতে হবে। ভাত হয়ে এলে ভাত ঝরিয়ে নিতে হবে।
- 3
করাইসুটি আগে থেকে হালকা নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে। এরপর কড়াইতে পরিমান মতো ঘি দিতে হবে। তেজপাতা ফোরণ দিতে হবে। গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে করাইসুটি ও ঝরানো ভাত দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13890431



মন্তব্যগুলি (2)