বেবি নান (baby nun recipe in Bengali)

#ebook2
পূজোর সময় নিরামিষ হিসেবে এই বেবি নান বাড়িতে বানিয়ে ফেলাই যায়।
বেবি নান (baby nun recipe in Bengali)
#ebook2
পূজোর সময় নিরামিষ হিসেবে এই বেবি নান বাড়িতে বানিয়ে ফেলাই যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে ওর মধ্যে ২ চামচ ইস্ট ১০ মিঃ ভিজিয়ে রাখতে হবে।
- 2
এবার ১০ মিঃ পর অন্য একটি পাত্র নিয়ে ওর মধ্যে ময়দা নিয়ে ২ চামচ চিনি,১ চামচ নুন,২ চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে জলে ভেজানো ইস্ট টা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুটা উষ্ণ জল দিয়ে ভালো করে মেখে একটি চিটচিটে ডো তৈরি করতে হবে।
- 3
এরপর হাতে সামান্য তেল নিয়ে ওই ডো টি ১০ মিঃ মতো মুথে নিয়ে একটি কাঁচের বোলে ডো টা রেখে ঢাকা দিয়ে ২ ঘন্টা রেখে দিতে হবে।
- 4
২ ঘন্টা পর ঢাকনা খুলে দেখবেন ডো টা ফুলে উঠেছে এই পর্যায়ে হাতে সামান্য তেল মেখে ডো টা আবার মুথে নিতে হবে ডো থেকে সব বাতাস বেরিয়ে গিয়ে ডো টা সেট হওয়ার পর ছোট ছোট লেচি কেটে তেল দিয়ে একটু মোটা করে বেলে নিতে হবে।
- 5
এরপর একটি কড়াইতে তেল গরম করে অল্প আঁচে নান গুলো ভেজে নিতে হবে।এক একটি নান ১ মিঃ করে ভাজতে হবে কারণ বেশি কড়া করে ভাজলে নান পুড়ে যেতে পারে আর শক্ত হয়ে যেতে পারে। আমি এখানে বেবি নান গুলো পনিরের তরকারি দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)