পটল চিংড়ি (potol chingri recipe in Bengali)

#ebook2
পূজো মানেই খাওয়া দাওয়া। তারপর মেনুতে যদি এই পদটি থাকে তাহলে তো জমেই যায়।
পটল চিংড়ি (potol chingri recipe in Bengali)
#ebook2
পূজো মানেই খাওয়া দাওয়া। তারপর মেনুতে যদি এই পদটি থাকে তাহলে তো জমেই যায়।
রান্নার নির্দেশ
- 1
আলু আর পটল গুলোর ছাল ছাড়িয়ে লম্বা ও সরু করে কেটে ধুয়ে লবণ মেখে রেখে দিতে হবে।
- 2
চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিতে হবে।
- 3
এবার একটি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আলু ও পটল গুলো ভেজে তুলে নিতে হবে। এবার ঐ তেলেই চিংড়ি মাছ গুলো ভেজে তুলে নিতে হবে।
- 4
এবার ঐ কড়াইতে আর একটু তেল দিয়ে ওর মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরমমশলা গুলো দিয়ে একটু নেড়ে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টম্যাটো কুচি ও সামান্য লবণ দিয়ে একটু নেড়ে আদাবাটা দিতে হবে।
- 5
এরপর ওর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ১ মিঃ।
- 6
কষানো হয়ে গেলে ওর মধ্যে ভাজা চিংড়ি মাছ গুলো দিয়ে ১ চামচ ঘি দিয়ে ১মি: ভালো করে মিশিয়ে ভেজে রাখা আলু ও পটল গুলো দিয়ে ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে ওর মধ্যে পোস্ত ও চালমগজ বাটা দিয়ে মিশিয়ে কিছুটা উষ্ণ জল দিয়ে ২ মিঃ ঢাকা দিয়ে ফুটিয়ে মাখো মাখো হয়ে এলে ১/২ চামচ চিনি দিয়ে নেড়ে ওর ওপর ১ চামচ ঘি ও ১/২ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আঁচ বন্ধ করে ১০ মিঃ ঢেকে রাখলেই তৈরি পটল চিংড়ি।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (8)