এগ রোল (Egg roll recipe in Bengali)

Rupali Gantait @cook_26391202
এগ রোল (Egg roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে মেখে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে একটি নরম ডো তৈরি করে ১০ মিঃ ঢেকে রেখে দিতে হবে।
- 2
৬ টি ডিম ফাটিয়ে স্বাদ মতো লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিতে হবে।
- 3
এবার ময়দার ডো থেকে রুটির সাইজের লেচি কেটে গোল করে ময়দা দিয়ে গোল করে বেলে নিতে হবে।
- 4
এবার একটি তাওয়া গরম করে রুটি গুলো ১ মিঃ উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে।
- 5
এবার ঐ তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে ফেটিয়ে রাখা ডিম একটু একটু করে দিয়ে সব রুটিগুলো ডিমে জড়িয়ে নিতে হবে।
- 6
এবার রোল বানানোর জন্য রুটি গুলোর ওপর একটু একটু করে শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টম্যাটো কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ওপর থেকে একটু লেবুর রস সামান্য বীট লবণ ও টমেটো সস দিয়ে ভালো করে রোল করে নিলেই তৈরি এগ রোল। সকালে এই ব্রেকফাস্ট টি ঝটপট বানিয়ে নেওয়া যায়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13962223











মন্তব্যগুলি (5)