পাও ভাজি (Pav bhaji recipe in bengali)

Tulika Majumder @cook_25846312
পাও ভাজি (Pav bhaji recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রেসার কুকার গরম করে ২ চামচ তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে আলু, গাজড়, বীট ও পরিমানমতো জল দিয়ে ২ টো সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে স্ম্যাস করে নিতে হবে।
- 2
কড়াইতে ২ চামচ তেল ও ২ চামচ বাটার দিয়ে গরম করে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হয়ে এলে ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে লাল লঙ্কাগুড়া ও পাওভাজি মশলা দিয়ে হালকা নেড়ে তেল ছাড়লে স্ম্যাসড সব্জি দিয়ে দিতে হবে।
- 3
বারবার স্ম্যাস করে ২ টেবিল চামচ টমেটো কেচাপ, ১ টেবিল চামচ ধনেপাতা দিয়ে নাড়িয়ে নামিয়ে নিতে হবে।এরপর পাও গুলি মাঝখান থেকে কেটে খুলে নিতে হবে।
- 4
তাওয়া তে বাটার, ১ চামচ ভাজি ও ধনেপাতা কুচি দিয়ে তার ওপর পাওগুলি দিয়ে সেকে নিয়ে ভাজি দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13962341










মন্তব্যগুলি (3)