ঘুঘনি তিনকোনা পরোটা(ghugni porota recipe in Bengali)
Rupasree bhattacharjee @cook_25901492
ঘুঘনি তিনকোনা পরোটা(ghugni porota recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আমার উপকরণ গুলো, সেদ্ধ মটর,আলু এভাবে কেটে নিয়েছি । বাকি মশলাগুলো গুছিয়ে নিয়েছি।
- 2
একটা কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, জিরে,তেজপাতা ফোড়ন দিয়েছি।তারপর আস্তে আস্তে একে একে পেঁয়াজ, আদারসুনের পেস্ট দিয়েছি। গরম মশলা বাদে সব মশলা দিয়েছি।ভালো করে সব,মশলা কষে নিয়েছি।
- 3
গ্যাস কম করে মশলাভাজা হলে ওতেই সেদ্ধ মটর দিয়ে দিয়েছি।আবারও ভালো করে কষেছি। প্রয়োজনে অল্প জল দিয়ে কষেছি।
- 4
মশলার সাথে ভালো করে মটর কষা হলে এতে পরিমাণ মত গরম জল দিয়েছি।
- 5
অল্প কিছুক্ষণ জলটা ফুটে উঠলে ঝোল কমে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।
- 6
এবার এটাকে সার্ভ করেছি।ঘুঘনি সবারই খুব পছন্দের খাবার। এটা এমনই খুব ভালো লাগে, মুড়ি, লুচি দিয়েও ভালো লাগে। আমি পরোটা দিয়ে আমার ব্রেকফাস্ট পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13962931













মন্তব্যগুলি (3)