রুই-বেগুনের রসা।
#রান্না।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুন গুলো টুকরো করে কেটে নিতে হবে।পেয়াজ কুচি করে নিতে হবে।মাছগুলো ধুয়ে নিতে হবে।
- 2
হাড়িতে তেল দিয়ে পেয়াজকুচি ভালো করে ভেজে নিতে হবে।এরপর পেয়াজ বাদামি রং এর হয়ে আসলে এতে হলুদগুড়ো, মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে নেড়ে আধা কাপ পানি দিতে হবে।
- 3
এরপর মশলায় বলক আসলে এতে বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে।ঢেকে রান্না করতে হবে ১০ মিনিট।
- 4
বেগুন প্রায় সিদ্ধ হয়ে আসলে ২ কাপ পানি দিতে হবে।মশলায় বলক আসলে এতে মাছের টুকরোগুলো বিছিয়ে দিয়ে।এরপর ঢেঁঁকে মাঝারি আঁচে রান্না করতে হবে আরো ১০ মিনিট।
- 5
১০ মিনিট পর ঢাকা খুলে মাছগুলো উল্টে দিয়ে এতে চেরা কাচামরিচ দিয়ে দিতে হবে।এরপর এতে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।তৈরী হয়ে গেলো রুই বেগুনের রসা।গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13985898





মন্তব্যগুলি (7)