চিকেন বিরিয়ানি(chicken biriyani recipe in bengali)

চিকেন বিরিয়ানি(chicken biriyani recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা মতো।
- 2
মাংস টক দই, জিরে ধনে গুঁড়ো, আদা পেঁয়াজ, রসুন,আর 3 চামচ বিরিয়ানি মসলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে ঘন্টা খানেক।
- 3
পেঁয়াজ কুচি করে কেটে ছাকা তেলে অল্প চিনি দিয়ে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা ভাজার সময় অনবরত নাড়তে হবে যাতে সব পেঁয়াজ সমান করে ভাজা হয় ।হালকা ব্রাউন হলে তুলে নিতে হবে।
- 4
ডিম সেদ্ধ করে নিতে হবে। আলু হাফ সেদ্ধ করে নিতে হবে।।আর আলু টা অল্প হলুদ দিয়ে ভেজে নিতে হবে।
- 5
বড়ো হাড়িতে জল ফুটতে দিতে হবে। ওর মধ্যে নুন সাদা তেল দিতে হবে। আর একটা পরিষ্কার কাপড়ে গোটা সব রকমের গরম মসলা দিয়ে ওই জলে দিয়ে দিতে হবে। জল ফুটে উঠলে চাল গুলো দিয়ে দিতে হবে ।80% ভাত হয়ে গেলে ঝরিয়ে নিতে হবে।
- 6
এরপর কড়াইতে তেল গরম করে মাংস টা দিয়ে কষতে হবে। কষা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
- 7
এরপর যে পাত্রে বিরিয়ানি হবে সেই পাত্রে ঘি গরম করতে হবে। ভালো করে গরম হলে চারিদিকে ভালো করে ঘি ছড়িয়ে নিতে হবে। এরপর ভাতের একটা লেয়ার দিতে হবে। ভাতে যদি নুন কম থাকে তাহলে নুন ছড়িয়ে দিতে হবে।।তার উপরে সামান্য বিরিয়ানি মসলা,চিকেন,আলু দিতে হবে। এরপর আধ ঢাকনা কেওড়া জল ও মিঠা আতর দিতে হবে। এবার উপর থেকে আবার একটা ভাতের লেয়ার দিতে হবে আর একই ভাবে উপরে সব মসলা চিকেন আলু ডিম দিতে হবে আর বাকি কেওড়া জল ও মিঠা আতর দিয়ে দিতে হবে। এবার দুধে ভেজানো ফুড কালার আর উপরে বেরেস্তা ছড়িয়ে দিতে হবে।
- 8
এবার ঢাকনা দিয়ে আটা দিয়ে চারদিক ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে।
- 9
একটা তাওয়া গ্যাসের উপর বসিয়ে গরম করে নিতে হবে। এবার বিরিয়ানির পাত্র টা ওর ওপর বসিয়ে 40 মিনিট স্টিম করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সব ভালো করে আলতো ভাবে মিশিয়ে নিলেই রেডি বিরিয়ানি। গরম গরম সার্ভ করুন।
Made this recipe? Share a Cooksnap!
Let Shrabani Biswas Patra know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (6)