কাতল ডাটার তরকারি (katol datar torkari recipe in Bengali)
#রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের টুকরোগুলো ধুয়ে নিতে হবে।আলু লম্বা টুকরো করে কেটে নিতে হবে।ডাটাগুলো পরিস্কার করে ধুয়ে নিতে হবে।
- 2
এরপর হাড়িতে তেল দিয়ে তাতে পেয়াজকুচি দিয়ে ৪থেকে ৫ মিনিট ভেজে নিতে হবে।এরপর এতে হলুদগুড়া,মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে মশলা ভালো করে কষাতে হবে।
- 3
এরপর এতে এক কাপ পানি দিতে হবে।মশলায় বলক আসলে এতে আলুর টুকরো ও ডাটা দিয়ে দশ মিনিট ঢেকে রাখতে হবে।
- 4
দশ মিনিট পর এতে আরো এক কাপ পানি দিতে হবে।এরপর এতে মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে।
- 5
৫ মিনিট পর মাছের টুকরোগুলো উল্টে দিয়ে আরো কিছুখন রান্না করে এতে কাচামরিচ চিরে দিতে হবে।এরপর উপরে ধনিয়াপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।তৈরী হয়ে গেলো কাতল ডাটার তরকারী।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুণ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13992926




মন্তব্যগুলি (2)