ছোলার ডাল (cholar dal recipe in Bengali)

#ebook2
পূজো পার্বন বা এমনি দিনেও লুচি রুটি বা পরোটা সব কিছুর সঙ্গে ছোলার ডাল খেতে খুব ভালো লাগে ।
ছোলার ডাল (cholar dal recipe in Bengali)
#ebook2
পূজো পার্বন বা এমনি দিনেও লুচি রুটি বা পরোটা সব কিছুর সঙ্গে ছোলার ডাল খেতে খুব ভালো লাগে ।
রান্নার নির্দেশ
- 1
প্রথম এ ডাল খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকার এ দিয়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে 4 টে সিটি দিতে সেদ্ধ করে রাখতে হবে ।
- 2
কড়াইয়ে সর্ষে তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোরণ দিয়ে তাতে ফোরনের সব রকম ডাল কাঁচা লঙ্কা দিতে হবে ।
- 3
একটু ভেজে নিয়ে ওর মধ্যে আদা বাটা,জিরেগুঁড়ো,ধনেগুঁড়ো,লঙ্কা গুঁড়ো,আর সামান্য হলুদ দিয়ে একটু কষিয়ে নিতে হবে ।তার পর ওর মধ্যে টমেটো কুচি দিয়ে আর সামান্য নুন দিয়ে আরও একটু কষে নিতে হবে । ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে তাই একটু বুঝে দিতে হবে ।তার পর ওর মধ্যে সেদ্ধ ডাল টা ঢেলে দিতে হবে ।
- 4
একটু নেড়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ।ফুটে উঠলে ধনেপাতা কুচি দিতে হবে ।নেড়ে মিশিয়ে নিতে হবে । ব্যাস রেডি গ্যাস বন্ধ করে দিতে হবে ।
- 5
নামিয়ে পরিবেশন করুন আমি এখানে রুটির সঙ্গে পরিবেশন করেছি ।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (9)