রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা একটু ছেঁকে নিন। এরপর বাটিতে টকদই নিয়ে নিন। এখন সবকিছু একসাথে মিক্স নিন।এই মিশ্রণে এবার তরল দুধ এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন। একটু ঘন হয়ে গেলে মিশ্রণটি, এর সাথে চকলেট চিপ্স মিশিয়ে নিন।
- 2
এবার ওয়াফল মেকার অন করে এতে মাখন ব্রাশ করে নিন। ব্রাশ শেষে আগে তৈরি করে রাখা ওয়াফলের মিশ্রণ ঢালুন। ৩/৪ মিনিট লাগবে ওয়াফল হতে। ৩/৪ মিনিট পর চেক করে নিন, ক্রিস্পি হয়েছে কিনা, না হলে আরেকবার সামান্য মাখন ব্রাশ করে নিন ওয়াফল গুলোতে ।
- 3
এবার মিনিট দুয়েক পর ওয়াফল গুলো বের করে ফেলুন মেকার থেকে। এখন সামান্য আইসিং সুগার ছড়িয়ে দিন ওয়াফলের উপর এবং গরম গরম ওয়াফলের উপর ম্যাপল সিরাপ/চকলেট সিরাপ/মধু দিয়ে নিতে কিন্তু ভুলবেন না। চায়ের সাথে এ-র মজাই আলাদা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14023614








মন্তব্যগুলি (2)