রান্নার নির্দেশ
- 1
চায়ের সাথে সিংগারাঃ
প্রথমে সিংগারা পুর বানিয়ে নিয়েছি।
প্রণালীঃ তেলে অল্প পাচফোড়ন ছেড়ে পেয়াজ, ধনে, সামান্য আদা, রসুন বাটা, লবন, কাচামরিচ কুচি দিয়ে কিউব করে কেটে রাখা আলু, গাজর দিয়ে এক্টু ভুনে মটরশুঁটি, চিনাবাদাম দিয়ে নেড়ে অল্প পানি নিয়ে ঢেকে রেখেছি। সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ধনেপাতা কুচি, সামান্য ভাজা জিরা গুড়া দিয়ে নামিয়ে রেখেছি। - 2
ময়দা পরিমানমতো লবন, পানি, তেল, সামান্য কালো জিরা দিয়ে ময়ান করে রেখে দিয়েছি ২০ মিনিট। পরে ছোট গোল রুটি বানিয়ে ২ ভাগ করে কেটে নিয়ে সিংগারার পুর ভরে ভাজ করে ডুবো তেলে ভেজে নিলেই গরম গরম সিংগারা তৈরি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14025220







মন্তব্যগুলি (2)