বালুশাই(balusahi recipe in Bengali)

বালুশাই(balusahi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ৪টেবিল চামচ ঘি ও ৩টেবিল চামচ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় থাকা টকদই নিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে ১ ১/২ কাপ ময়দা,১/২ চামচ বেকিং পাউডার, ১/৪ চামচ খাবার সোডা দিয়ে খুব আলতো হাতে উপকরণ গুলো মেশাতে হবে।
- 2
এরপর মেশাতে মেশাতে ওর মধ্যে অল্প সামান্য জল দিয়ে আলতো হাতে একটা মন্ড তৈরি করে নিতে হবে। কাজটি করার সময় একটু সময় নিয়ে করতে হবে।এর মধ্যে কিছু টা ঘি দিয়ে একটু হাল্কা করে মিশিয়ে নিয়ে ৩০মিনিট এর জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে।
- 3
একটা পাত্রে ১ ১/২ কাপ চিনি ও ১ কাপ জল নিয়ে ঘন সিরা বানিয়ে নিতে হবে।এরমধ্যে কেশর দিয়ে দিতে হবে।তৈরী হয়ে গেলে শেষে আঁচ ব্ন্ধ করে লেবুর রস মিশিয়ে দিতে হবে। এর ফলে রস আর জমে যাবেনা।
- 4
৩০ মিনিট পরে ময়দার মন্ডটা একটু আলতো হাতে মেখে নিয়ে তার থেকে লেচি কেটে নিতে হবে। হাতের তালু তে লেচি টা নিয়ে মাঝখানে আঙ্গুল দিয়ে একটা গর্ত করে সেটা হালকা হাতে ঘোরালেই বালুশাই এর মতো আকৃতি এসে যায়। কখনোই চাপ দিয়ে করলে চলবে না। এরপর ডুবো তেল হালকা গরম হলে তার মধ্যে বালুশাই গুলো দিতে হবে। একসাথে বেশি দিলে হবে না। বালুশাই গুলো ফুলে বড়ো হবে সেই বুঝে দিতে হবে। একএকটা দিক ৭-৮ মিনিট সময় নিয়ে কম আঁচে ভাজতে হবে। বেশি নাড়াচাড়া না করাই ভালো। ভাজা হয়ে গেলে গরম রসে দিয়ে দিতে হবে। ২-৩মিনিট এর জন্য।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (3)