চিকেন রেজালা (chicken rezala recipe in Bengali)

#আহারের
চিকেন রেজালা বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার বর এই পদটা খুব ভালোবাসে
চিকেন রেজালা (chicken rezala recipe in Bengali)
#আহারের
চিকেন রেজালা বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার বর এই পদটা খুব ভালোবাসে
রান্নার নির্দেশ
- 1
চিকেন পিস গুলো ভালো করে ধুয়ে ছুঁড়ি দিয়ে ডিপ কাট করে নেবেন।এবার আদা রসুন পিঁয়াজ লঙ্কা বাটা,নুন,২ চা চামচ শা মরিচ গুড়ো আর টক দই দিয়ে ভালো করে মেখে ৩ ঘন্টা ম্যারিনেট করতে হবে।
- 2
একটা কড়াইতে তেল গরম হলে ঘি দিয়ে আঁচ কমিয়ে সব গোটা গরম মশলা দিয়ে ভাল করে নাড়িয়ে নিন, সাথে ২ টো শুকনো লঙ্কা ফোঁড়ন দিলাম, সুগন্ধ বেড়োলে একে একে চিকেন পিস গুলো দিয়ে দিলাম। আঁচ বাড়িয়ে ৩-৪ মিনিট ভালো করে ভেজে নিন এবার ম্যারিনেটের মশলা ঢেলে দিন, আঁচ অল্প কমিয়ে ১০-১৫ রান্না করুন। ভালো করে কষিয়ে নিলেই চিকেন সিদ্ধ হয়ে হালকা জল ছাড়বে।
- 3
এবার বাকি শা মরিচ গুড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে দিলাম। যদি মাখানা থাকে তাহলে ১০-১২ টা দিয়ে ঢাকা দেবেন । ৫ মিনিট পর পোস্ত কাজুবাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন,গরম মশলা গুড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে গ্যাস বন্ধ করে রাখুন আরো ৫ মিনিট। রেডি আমার রান্না পরিবেশনের জন্য।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (20)