ফুলকপির পকোড়া (Cauliflower Pakora recipe in Bengali)

Meghamala Sengupta @cook_15451570
ফুলকপির পকোড়া (Cauliflower Pakora recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ফুলকপির ফুলগুলো ছোট ছোট করে কেটে গরম জলে অল্প ভাসিয়ে জল ছেঁকে নিতে হবে।
- 2
ভাপানো কপিতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো ও আমচুর পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে।
- 3
একটা বাটিতে বেসন, চালের গুঁড়া, নুন, কালো জিরা, জোয়ান আর জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে।
- 4
কড়াইতে তেল গরম করে নিতে হবে।
- 5
মশলা মাখানো ফুলকপির টুকরোগুলো এক এক করে নিয়ে বেসনের ব্যাপারে ডুবিয়ে তেলে ছাড়তে হবে।
- 6
মাঝারি আঁচে ভালো করে দুপিঠ ভেজে তুলে গরম গরম পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14094048









মন্তব্যগুলি (6)