হট এন্ড সাওয়ার চিকেন স্যুপ(hot and sour chicken soup recipe in bengali)

#শীতকালীনস্যুপ
শীতকালে প্রচন্ড ঠান্ডা থাকার জন্য আমরা গরম কিছু খাবারের কথা ভাবি। শীতকালে গরম গরম স্যুপ খুবই উপাদেয় একটি খাবার। বাচ্চা থেকে বড় সকলেই এই স্যুপ খেতে শীতকালে ভীষণ ভালোবাসে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে পর্যাপ্ত জল দিয়ে তার মধ্যে বোনলেস চিকেন গোটা গোলমরিচ পরিমাণমতো নুন আদা টুকরো রসুন একটি পেঁয়াজ তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে চিকেন সেদ্ধ করে নিতে হবে।
- 2
চিকেন সেদ্ধ হয়ে গেলে ওটাকে ছেঁকে নিয়ে স্টক টাকে আলাদা করে নিতে হবে আর চিকেন গুলোকে ছাড়িয়ে নিতে হবে।
- 3
এবার একটা কড়াইতে তেল গরম করে ওর মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে একটু ভাজতে হবে।
- 4
এবার আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।
- 5
এরপর এক এক করে গাজর কুচি বিন্স কুচি ক্যাপ্সিকাম কুচি মটরশুটি একটু ভাজতে হবে।
- 6
এরপর ওর মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে একটু নুন দিয়ে ভাজতে হবে।
- 7
এবার ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো ডার্ক সয়া সস আর রেড চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 8
এবার ওর মধ্যে চিকেন স্টক টা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে।
- 9
এবার ওর মধ্যে চিকেনের টুকরো চিনি আর ভিনিগার মিশিয়ে দিতে হবে।
- 10
কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।
- 11
নামাবার আগে দু'চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে কর্নফ্লাওয়ার এর ঘোলটা মিশিয়ে দিতে হবে।
- 12
স্যুপ টা একটু থিক হয়ে গেলে ৫মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)