অ্যাপেল পাম্পকিন স্যুপ (apple pumpkin soup recipe in Bengali)

Tandra Dutta @cook_26398320
#শীতকালীনস্যুপ
অ্যাপেল পাম্পকিন স্যুপ (apple pumpkin soup recipe in Bengali)
#শীতকালীনস্যুপ
রান্নার নির্দেশ
- 1
চুলাতে কড়াই বসিয়ে প্রথমে বাটার দিয়ে তাতে রসুন কুচি আদা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে নাড়তে হবে।
- 2
আদা পিয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা কুমড়ো ও আপেলটা দিয়ে ভাল করে নাড়তে হবে।
- 3
এবারে পরিমাণমতো লবণ, লঙ্কা গুঁড়ো, অল্প চিনি ও এক চিমটি হলুদ দিয়ে ভালো করে নেড়ে হাফ লিটার জল দিয়ে দিতে হবে।
- 4
প্রেসার কুকারে বসিয়ে দুটো সিটি দিয়ে নিতে হবে। ঠান্ডা হলে প্রেসার কুকার থেকে বের করে ছাকনিতে ছেঁকে নিতে হবে। ছাকনির উপরে থাকা সবজিগুলোকে ভালো করে চামচ এর মাধ্যমে পেস্ট করে নিতে হবে।
- 5
এবার ঘন স্যুপ আরেকবার গরম করে নিতে হবে। স্যুপবোলে ঢেলে তার মধ্যে হাফ চা চামচ লেবুর রস উপর থেকে দিয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14095314








মন্তব্যগুলি (9)