ফুলকপি আলুর রসা (foolkopi aloor rosa recipe in Bengali)

ফুলকপি আলুর রসা (foolkopi aloor rosa recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপি এবং আলু ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে
- 2
এরপর কড়াইতে তেল গরম করে ফুলকপির টুকরোগুলোকে ভেজে তুলে রাখতে হবে.ঐ কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে গোটা গরম মসলা তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুর টুকরো গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে,.
- 3
এরপর একটি পাত্রে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো মিশিয়ে জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে.এরপর ঐ পেস্টটি কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে
- 4
এরপর ওর মধ্যে নুন ও চিনি মিশিয়ে দিতে হবে এবং মশলা কষা হয়ে গেলে ওর মধ্যে 1 কাপ জল দিয়ে দিতে হবে.জল ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরো গুলো দিয়ে 10 মিনিট ফুটতে দিতে হবে
- 5
10 মিনিট পর ফুলকপি নরম হয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে এবং তরকারীর মধ্যে ঘী দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে সুস্বাদু এই রেসিপিটি
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (6)