অঙ্কুরোদ্গম মুগ ও মুসুর কড়াই (ankurodgom moong musur kadai recippe in bengali)

অঙ্কুরোদ্গম মুগ ও মুসুর কড়াই (ankurodgom moong musur kadai recippe in bengali)
রান্নার নির্দেশ
- 1
গোটা মুগ ও গোটা মুসুর কড়াই ছয় ঘন্টা ভিজিয়ে একটা কাপড় মুড়ে রাতে রেখে দিলেই পরদিন দুপুরে অঙ্কুর বার হয়ে যাবে।প্রেসার কুকারে একটু নুন ও একটু হলুদ দিয়ে ঢিমে আঁচে একটা হুইসিল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।কসুরি মেথি হালকা গরম করে গুঁড়িয়ে নিতে হবে।
- 2
পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমাটো সব ই বাটা ব্যবহার হবে ।রান্নাটা কড়াই তে করলে ভালো হয়।কড়াতে সাদা তেল তিন চামচ দিয়ে তাতে তেজপাতা ও বড় এলাচ ফোড়ন দিতে হবে।এরপর পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে হবে।
- 3
একটু লাল হলে রসুন ও আদা বাটা দিয়ে ভাজতে হবে ।তেল ছাড়তে শুরু হলে লঙ্কা টমাটো বাটা নুন চিনি কাশ্মিরী লঙ্কা দিয়ে ভাজতে হবে।এরপর ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কেশরিমেথি টক দই দিয়ে ভাজতে হবে।প্রয়োজনে জলের ছিটে দিতে হবে যেন পুড়ে না যায়।
- 4
মশলা থেকে তেল ছাড়লে সেদ্ধ করা মুগ ও মুসুর কড়াই ওর মধ্যে মিশিয়ে মশলা টা ভালো করে মিশিয়ে দিতে হবে।অন্য একটি প্যানে অল্প মাখন গরম করে মাখানা গুলো যতক্ষননা কুরকুরে হয় ততক্ষনপর্যন্ত ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে।
- 5
তিন মিনিট মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে ক্রীম ও মাখন দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।দশ মিনিট পরেই গরম গরম পরিবেশন করুন স্প্রাউটস মাখানা।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (6)