দুধ শুক্তো (Doodh sukto recipe in Bengali)

দুধ শুক্তো (Doodh sukto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সবজি গুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 2
কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে বড়ি দিয়ে ভালো করে ভেজে একটি প্লেটে তুলে নিতে হবে এবং ওই একই তেলে উচ্ছেগুলো অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
- 3
এবার কড়াইতে বাকি তেল গরম করে পাঁচফোড়ন ফোঁড়ন দিয়ে ফোঁড়ন থেকে সুন্দর গন্ধ বেরতে শুরু করলে বাকি সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সরষে আর রাঁধুনি বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে ২ কাপ জল অ্যাড করে ঢাকা দিয়ে ১৫ মিনিট রান্না করুন।
- 5
১৫ মিনিট পর ঢাকনা খুলে বড়ি গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 6
এবার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আরো ১০ মিনিট রান্না করতে হবে। সব সবজি গুলো ভালো মত সিদ্ধ হয়ে গেলে আর ঝোল গাঢ় হয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে।
- 7
এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন সুগন্ধি দুধ শুক্তো।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (10)