আরবি-প্রন(arbi prawn recipe in Bengali)

Gopa Bose @cook_22002988
আরবি-প্রন(arbi prawn recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিংড়ি মাছের কালো সুতো ফেলে দিয়ে ধুয়ে নিন। কচু আর আলু খোসা ছাড়িয়ে, টুকরো করে কেটে, ধুয়ে3 নিন। টমেটো টুকরো করে কেটে নিন
- 2
কড়াইতে তেল দিয়ে, কচু আর আলু নরম করে ভেজে তুলুন। ওই তেলেই চিংড়ি মাছ হালকা ভেজে নিন। চিংড়ি মাছ বেশী ভাজলে শক্ত হয়ে যায়।
- 3
কড়াইতে প্রয়োজনমত তেল দিয়ে, জিরে ফোড়ন দিন। তেজপাতা দিয়ে, জিরে ও আদা বাটা দিয়ে, আঁচ কমিয়ে কষতে থাকুন।
- 4
ভালো কষা হলে, টমেটো টুকরো দিয়ে একটু নুন দিন। ঢাকা দিলে টমেটো নরম হবে।
- 5
ভালো কষা হলে, গরম মসলা, হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে, সামান্য নেড়েচেড়ে, ভাজা আলু ও কচু দিন। আবার একটু কষে নিয়ে, চিংড়ি দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিন। সিদ্ধ হয়ে জল শুকিয়ে যাবে। স্বাদমতো চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14106288









মন্তব্যগুলি (13)