নিরামিষ ভেজ কিমা মোমো (niramish veg keema momo recipe in Bengali)

RQFROSMwKqA
নিরামিষ ভেজ কিমা মোমো (niramish veg keema momo recipe in Bengali)
RQFROSMwKqA
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে ফোড়নটা দিয়ে দিতে হবে
- 2
ফোড়নটা একটু নাড়াচাড়া করে আদা জিরা বাটা টা দিতে হবে
- 3
এবার গুঁড়ো মশলা গুলো দিয়ে মশলাটা খুব ভালোমতো কষিয়ে নিতে হবে
- 4
এবার সোয়াবিন কিমাটা দিয়ে মসলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে
- 5
এরপর স্বাদমতো নুন চিনি মিশিয়ে দিতে হবে
- 6
এরপর টমেটো সস চিলি সস টাও দিয়ে দিতে হবে
- 7
সবকিছু মিশিয়ে নিয়ে মিক্সার টা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে যায়
- 8
সবশেষে ধনেপাতা কুচি টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফিলিংটা নামিয়ে নিতে হবে
- 9
এবার মোমো তৈরি করার জন্য ময়দা থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে
- 10
এবার একটা লেচি নিয়ে পাতলা করে বেলে নিতে হবে
- 11
তারপর ফিলিংটা ভালো করে ভরে নিতে
- 12
ফিলিংটা ভড়া হয়ে গেলে শাড়িতে আমরা যেভাবে কুচি করি সেই ভাবে ভাজ করে নিয়ে এর মুখটা ভালো করে সিল করে দিতে হবে
- 13
এবার মোমো স্টিম করার জন্য একটা কড়ায়ে জল গরম করতে হবে
- 14
তারপর একটা ঝাঁঝড়ি থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে মোমো গুলো বসিয়ে দিতে হবে
- 15
এবার মোমোর খালাটা কড়াইয়ের ওপরে বসিয়ে দিতে হবে
- 16
এবার ঝাঝড়ি থালার উপর আরেকটা ঢাকা দিয়ে ১৫থেকে ১৬ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মোমো গুলোকে স্টিম করে নিলেই নিরামিষ ভেজ কিমা মোমো রেডি
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)