শাহী নারগিসী কোফতা কারী

সিদ্ধ ডিমের চারপাশে কীমার আবরন দিয়ে যে কোফতা তৈরী হয় তাকে নারগিসী কোফতা বলে। এটি এমনিও ভেজে খাওয়া যায়, আবার ভেজে নানা রকম মশলা দিয়ে গ্রেভী তৈরী করে তাতে রান্না করেও খাওয়া হয়। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দাওয়াতের আইটেম, তাই আমি মনে করি অন্য দেশের লোক এটা দেখে চমৎকৃত হবে। পোলাও, ভাত সবকিছুর সাথে এটি খাওয়া হয়।
#egg

রান্নার নির্দেশ
- 1
কীমার সাথে সব মশলা, ঘি,১টি ডিম,বেশন, পাউরুটি ইত্যাদি ভালো করে মিশিয়ে নিন। বেশন,পাউরুটি, ডিম বাইন্ডিংএর কাজ করে। পেপে বাটা মাংস সিদ্ধ করতে সাহায্য করে। এরপর বড় এক মুঠ কীমা হাতে নিয়ে চ্যাপ্টা করে ছড়িয়ে মাঝে একটা সিদ্ধ ডিম বসিয়ে চারদিক থেকে কীমা দিয়ে ঢেকে দিন। ওভাল সাইজের কোফতা তৈরী হবে। এভাবে চারটা কোফতা তৈরী করুন।
- 2
এবার কোফতাগুলো ডুবো তেলে সাবধানে বাদামী করে ভেজে তুলুন।
- 3
একটা কড়াইয়ে তেল ওঘি দিন। গরম মশলা দিয়ে নেড়ে পেয়াজ বাটা দিন ও নাড়ুন। এরপর একে একে আদা রশুন বাটা, মরিচ,ধনে গুড়া দিন ও সামান্য পানি দিয়ে কষান। দুমিনিট কষিয়ে টমেটো পেস্ট দিন। আরও কিছুক্ষণ নেড়ে একে একে দই, সস, লবন দিন ও নাড়তে থাকুন। প্রয়োজন হলে একটু পানি দেবেন। সবশেষে ক্রীম দেবেন। যখন মশলা কষাতে কষাতে তেলের উপর উঠে আসবে তখন কোফতা গুলো দিয়ে সাবধানে মশলার ভিতরে একটু ঢুকিয়ে দেবেন ও চুলার আঁচ লো করে ঢেকে রান্না করবেন। মাঝে একবার সাবধানে উল্টিয়ে দেবেন। দশ মিনিট পরে বেরেস্তা ছিটিয়ে নামিয়ে নেবেন।
- 4
কোফতা গুলো আপনার পরিবেশনের জন্য তৈরী। মাঝখানে কেটে পোলাও বা ভাতের সাথে পরিবেশন করুন এই শাহী কোফতা!
- 5
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)