নারকেল পেঁপের বরফি

গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ ৪র্থ সপ্তাহে বর্ণমালা থেকে আমি 'ন' বেছে নিয়েছি।
নারকেল পেঁপের বরফি
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ ৪র্থ সপ্তাহে বর্ণমালা থেকে আমি 'ন' বেছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাঁচা পেঁপের টুকরা গুলো একটু ভাপ দিয়ে হালকা সিদ্ধ করে ঠান্ডা করে নিবো।এবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবো।
- 2
এবারে একটি কড়াইতে ১/২কাঘি গরম করে তাতে তেজপাতা দারুচিনি ও এলাচ ফোরাম দিয়ে হালকা নেড়ে পেঁপের পেষ্ট টা দিয়ে নাড়তে থাকবো,৩/৪ মিনিট নাড়ার পর চিনি,কোড়ানো নাযরকেল ও ময়দা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিবো। অনবরত নাড়তে নাড়তে সন্দেশের মিশ্রণ টি
একটু শক্ত হয়ে এলে ঘন তরল দুধ দিয়ে নেড়েচেড়ে আবারো মিশ্রণ টি ড্রাই করে নিবো। - 3
এক পর্যায়ে সন্দেশের মিশ্রণ টি যখন কড়াই এর গা ছেড়ে উঠে আসবে তখনই নামিয়ে নিবো। এবং ঠান্ডা করে নিবো।
- 4
সন্দেশের মিশ্রণ ঠান্ডা করে একটি ট্রেতে তেল সামান্য ঘি ব্রাশ করে সমান ভাবে সন্দেশের মিশ্রণ টি বিছিয়ে ফ্রীজে রাখবো কমপক্ষে ২ ঘন্টা।২ ঘন্টা পরে সন্দেশ ডিজাইন করে কেটে কিসমিস বসিয়ে নায়কের দিয়ে সাজিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের নারকেল পেঁপের সন্দেশ। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (3)