ব্রোকলি চিকেন

#independence
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ ৪র্থ সপ্তাহে বর্ণমালা থেকে আমি 'ব' বেছে নিয়েছি।
ব্রোকলি চিকেন
#independence
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ ৪র্থ সপ্তাহে বর্ণমালা থেকে আমি 'ব' বেছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন বোনলেস টুকরা গুলো আদা বাটা ও ১টে চামচ সয়াসস দিয়ে মেখে মেরিনেট করে রাখবো ৩০ মিনিট।
এবং ব্রোকলি ও গাজর ধুয়ে পানি ঝরিয়ে নিবো। - 2
এবারে একটি ননস্টিক কড়াইতে ১০০ গ্ৰাম বাটার গলিয়ে তাতে রসুন কুচি ব্রাউন করে ভেজে নিবো এবং রসুন ভাজা হয়ে গেলে মেরিনেট করা মাংস গুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিবো।এবারে ব্রোকলি ও গাজর দিয়ে সব রকমের মসলা ও ১টে চামচ সয়াসস ও টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিবো। এবং যেহেতু সয়াসস ব্যবহার করেছি তাই সেই অনুযায়ী লবণ দিবো।ভালো করে মিশিয়ে নিবো।
- 3
সবজি ও মাংস এই ভাজার উপর ই সিদ্ধ হয়ে যাবে মাংস ও সবজি থেকে মে পানি উঠবে তাতেই।ঢাকনা ছাড়া এই রান্নাটি করতে হবে।২টে চামচ কর্ণফ্লাওয়ার পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিবো এবং ৩/৪ মিনিট অনবরত নেড়েচেড়ে নামিয়ে নিবো।
- 4
সবশেষে পরোটা বা পোলাও এর সাথে পরিবেশন করবো দারুন স্বাদের ব্রোকলি চিকেন। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি