চিলি গোবি (Chilli gobi recipe in bengali)

Suranya Lahiri Das @cook_25623034
চিলি গোবি (Chilli gobi recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপি ছোট টুকরা করে কেটে, লবণ জলে ৫ মিনিট ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 2
এখন এর মধ্যে ৩ টেবিল চামচ ময়দা,৩ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।
- 3
এখন এই ফুলকপির টুকরো গুলো ডুবো তেলে লাল করে ভেজে নিতে হবে।
- 4
প্যানে পরিমাণ বুঝে তেল গরম করে ওর মধ্যে ডাইস করে কাটা পেঁয়াজ ও ক্যাপ্সিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একে একে আদা ও রসুন পেস্ট, লঙ্কা কুচি, লঙ্কা গুড়ো, গ্রিন চিলি সস,টমেটো সস, সোয়া সস,ভিনিগার আর স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
- 5
সব মশলা একসাথে মেশানো হয়ে গেলে ওর মধ্যে ১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার ১/২ কাপ জলে গুলে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। গ্রেভি টা ফুটে উঠলে ওর মধ্যে ভাঁজা ফুলকপি দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14201700












মন্তব্যগুলি (18)