Sweet n sour Cauliflower roast with Pasta in Spinach sauce

আজ বিজয় দিবসের প্রাক্কালে আমার প্রিয় বাংলাদেশের পতাকার আদলে নবীন প্রজন্মের জন্য একটা নিজস্ব ডিশ তৈরী করলাম! আশা করি লাল সবুজ আর প্রাচ্য পাশ্চাত্যের এই মেলবন্ধন সবার ভালো লাগবে! বিজয় দিবসের শুভেচ্ছা অফুরান!
Sweet n sour Cauliflower roast with Pasta in Spinach sauce
আজ বিজয় দিবসের প্রাক্কালে আমার প্রিয় বাংলাদেশের পতাকার আদলে নবীন প্রজন্মের জন্য একটা নিজস্ব ডিশ তৈরী করলাম! আশা করি লাল সবুজ আর প্রাচ্য পাশ্চাত্যের এই মেলবন্ধন সবার ভালো লাগবে! বিজয় দিবসের শুভেচ্ছা অফুরান!
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপির নীচের ডাটা ছুটিয়ে সামান্য লবন ও ডুবো পানিতে আধা সিদ্ধ করে নিন। চূলায় মাঝারী আঁচে একটি প্যান বসিয়ে তাতে পেঁয়াজ দিয়ে একটু ভেজে টমেটো পিউরী, আদা রসুন পেস্ট ও সস দিয়ে নাড়তে থাকুন। সিরকা, লবন ও চিনি দিন। প্রয়োজন মত পানি দিন। যখন ভালো করে ফুটে উঠবে তখন টক মিষ্টি স্বাদ ঠিকমত হয়েছে কিনা চেখে নিন। এবার পানি দিয়ে কর্ন ফ্লাওয়ার গুলে দিয়ে দিন ও নেড়ে ফুটে উঠলে পেঁয়াজ পাতা ও কাঁচা মরিচ কুচি দিয়ে নামিয়ে নিন।
- 2
এবার ফুলকপি একটি ছড়ানো পাত্রে নিয়ে ভিতরে ও বাইরে সসের মিশ্রন মাখিয়ে নিয়ে ওভেনে ১৮0 ডিগ্রী সেন্টিগ্রেডে বিশ পঁচিশ মিনিট বেক করুন। যখন উপরের আবরন একটু মচমচে হবে তখন বের করে নেবেন।
- 3
পানি, লবন ও সামান্য তেল দিয়ে পাস্তা সিদ্ধ করে নিন ও পানি ঝরিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। চূলায় একটি পাত্র বসিয়ে মাখন দিন, গলে গেলে তাতে অল্প অল্প করে ময়দা দিয়ে নাড়তে থাকুন। ময়দা ও মাখন মিশে গেলে দুধ ঢেলে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। চীজ দিন।চূলার আঁচ লো মিডিয়াম থাকবে। লবন দিন। ঘন হয়ে আসলে পালংশাক পিউরি ঢেলে দিন ও ভালো করে নেড়ে ফুটতে দিন। এই সময় ইচ্ছে হলে এক দুই ড্রপ সবুজ রং দিতে পারেন। এবার এতে সিদ্ধ পাস্তা ঢেলে দিন ও দু তিন মিনিট নেড়ে ব্রকলি দিন। এরপর হার্ব গুলো ও গুল মরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন।
- 4
পরিবেশন পাত্রে মাঝখানে ফুলকপিটি বসিয়ে দিন।উপরে আরও সস ঢেলে দিন ও পেঁয়াজ পাতা কুচি ছিটিয়ে দিন। চারপাশে পাস্তা সাজিয়ে দিন। উপরে কিছু ব্রকলি দিতে পারেন। ব্যাস, পাস্তা আর ফুলকপি রোস্টের ফিউশন রান্নাটি তৈরী আপনার উপভোগের জন্য।
- 5
Made this recipe? Share a Cooksnap!
Let C Naseem A know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি