সবজি পোলাও

Silvy Nowshin @silvy_nowshin
শীতের সময়ে এতো নানারকম সব্জির সমাহার তাই একটু ভিন্নতার সাথে মজার রাইস প্রিপারেশন হচ্ছে এই সবজি পোলাও। #রান্না
সবজি পোলাও
শীতের সময়ে এতো নানারকম সব্জির সমাহার তাই একটু ভিন্নতার সাথে মজার রাইস প্রিপারেশন হচ্ছে এই সবজি পোলাও। #রান্না
রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। পানি ঝরিয়ে নিন। সবজি কিউব করে কেটে নিন।
- 2
কড়াইতে ঘি দিয়ে বাদাম ভেজে তুলে রাখুন। তেলে সব মশলা দিয়ে ভেজে নিন।এরপর সবজিগুলো দিয়ে ভেজে নিন নরম হওয়া পর্যন্ত।এরপর চালগুলো দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন।
- 3
কুসুম গরম দুধ ও পানি দিন। দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে।
- 4
ঢেকে দিন এবং মাঝে মাঝে হালকা হাতে নেড়েচেড়ে দিন। কাঁচা মরিচ, চিনি ও ভাজা বাদাম গুলো দিয়ে দিন চাল পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ চুলা বন্ধ করে দমে রাখুন এবং গরম গরম পরিবেশন করুন ভীষণ মজার সবজি পোলাও।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14238141










মন্তব্যগুলি