ক্যাবেজ মোমো (cabbage momo recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দু কাপ ময়দা নিয়ে তাতে এক চিমটে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নিতে হবে তারপর সামান্য একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে
- 2
এবার ভেতরের পুরটি বানানোর জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে একে একে রসুন কুচি আদা কুচি ও লঙ্কা কুচি দিয়ে দুমিনিট নাড়াচাড়া করে ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি ও পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবার স্বাদমতো লবণ 1 চা-চামচ গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ 1 চা চামচ সোয়া সস হাফ চা চামচ ভিনিগার দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসলে একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে কড়াইতে দিয়ে দিতে হবে তাহলে পুরটি খুব সুন্দর তৈরি হবে
- 3
এবার মোমো বানানোর জন্য ময়দার মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে বড় করে ও পাতলা করে বেলে নিতে হবে এবার একটি ধারালো বাটি বা গ্লাস এর সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে এবারে আগে থেকে তৈরি করে রাখা পুর ভেতর ভরে নিজেদের ইচ্ছামত আকৃতি দিয়ে নিতে হবে
- 4
যেমন খুশি আকৃতি দিয়ে ভাপে সিদ্ধ করতে হবে
- 5
একটি বড় চ্যাপ্টা কড়াইতে জল দিয়ে গ্যাসের উপর বসিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট প্রিহিট করতে হবে একটি ফুটো ফুটো থালায় মোমো গুলো সাজিয়ে যে কড়াইতেল জল ফুটছে তার ওপর দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দিতে হবে তারপর গরম গরম যেকোনো সসের সাথে পরিবেশন করতে হবে শীতের দিনে এই গরম গরম মোমো খেতে খুব ভালো লাগে
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (4)
Lovely presentation👍👍Amio kichu notun recipe try korechi parle dekho r 😋❤️👏dio