চকলেট ড্রাই ফ্রুটস কেক (chocolate dry fruits cake recipe in Bengali)

#CCC
ক্রিসমাসের দিন কেক ছাড়া তো চলেই না। তাই বানালাম চকলেট ড্রাই ফ্রুটস কেক। খেতে কিন্তু ভিষণ টেস্টি হয়েছে।
চকলেট ড্রাই ফ্রুটস কেক (chocolate dry fruits cake recipe in Bengali)
#CCC
ক্রিসমাসের দিন কেক ছাড়া তো চলেই না। তাই বানালাম চকলেট ড্রাই ফ্রুটস কেক। খেতে কিন্তু ভিষণ টেস্টি হয়েছে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চারটে ডিম ১০ মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 2
এবার ডিমের মধ্যে তেল দিয়ে আর ও ৫ মিনিট ফেটিয়ে নিতে হবে।
- 3
এবার একটা চালনিতে ময়দা, গুঁড়া চিনি,বেকিং পাউডার, কফি ও কোকো পাউডার দিয়ে ভালো করে চেলে নিতে হবে।
- 4
এবার ডিম তেলের মিশ্রণ এর মধ্যে চেলে নেওয়া উপকরণ গুলি, ভ্যানিলা এসেন্স ও লিকুইড দুধ দিয়ে ভাল করে ফেটাতে হবে।
- 5
এবার ড্রাই ফ্রুটস গুলো ছোট ছোট টুকরো করে রাখতে হবে।
- 6
বেকিং ট্রের মধ্যে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার সাইজ করে কেটে ট্রের ভেতর বসিয়ে আবার ওপর দিয়ে তেল ব্রাশ করতে হবে
- 7
এবার একটা ছোট গ্লাস ট্রের মাঝখানে বসিয়ে কিছুটা ব্যাটার ট্রের ওপর ঢেলে দিতে হবে
- 8
এবার ওর উপর কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে হবে
- 9
বাকি ব্যাটার টুকু আবার ড্রাই ফ্রুটস এর উপর দিয়ে আবার বাকি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে হবে।
- 10
এবার ডেকচিতে নুন দিয়ে১০ মিনিট লো টু মিডিয়াম আচে প্রিহিট করতে হবে।
- 11
তারপর ওর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের ট্রে ওর উপর বসিয়ে ওপরে একটা ঢাকনায় টাওয়াল জড়িয়ে ঢাকা দিয়ে ৫০ মিনিট সিমে আচে রাখতে হবে
- 12
তারপর একটা কাঠি দিয়ে দেখতে হবে ঠিকমতো বেক হয়েছে কিনা।
- 13
ঠিকমতো বেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে আরো ১০ মিনিট রাখতে হবে।
- 14
তারপর ঠান্ডা হলে সাবধানে বার করে গ্লাসটা উঠিয়ে নিতে হবে
- 15
এবং মাঝখানের অংশটায় জেমস দিয়ে গার্নিশিং করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি