রান্নার নির্দেশ
- 1
গুঁড়ো দুধের সাথে এক এক করে ময়দা, বেকিং পাউডার এবং ঘি মিলিয়ে নিতে হবে।
- 2
ডিম টি ভালো করে ফেটিয়ে নিয়ে, গুঁড়ো দুধের মিশ্রণে ঢেলে আলত হাতে ডো তৈরি করে নিতে হবে।
- 3
এরপর ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে।
- 4
একটি পাত্রে দুধ ঢেলে ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর তৈরি করে রাখা গুঁড়ো দুধের বল গুলো এক এক করে ফুটে ওঠা দুধের মধ্যে দিয়ে ঢেকে দিয়ে ৬/৭ মিনিট অপেক্ষা করতে হবে।
- 5
এর মধ্যে বল গুলো ফুলে ডাবল হয়ে উঠলে দুধ থেকে তুলে রাখতে হবে।
- 6
এরপর দুধটিকে জাল করে ঘন করে নিতে হবে।
- 7
সবশেষে ঘন দুধে রসমালাই দিয়ে, প্রয়োজন মত বাদাম দিয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14298141




মন্তব্যগুলি (3)