সুস্বাদু চিকেন স্যুপ (suswadu chicken soup recipe in Bengali)

Raktima Kundu @KhongBongDhong
সুস্বাদু চিকেন স্যুপ (suswadu chicken soup recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরণ এক জায়গায় জড়ো করে নিতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে প্রথমে রসুন কুচি, আদা কুচি, ১/২ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়িয়ে চিকেন কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে।
- 2
এবারে বাকী সব্জিগুলো (পেঁয়াজ, গাজর, বিন্স, লঙ্কা) ও নুন দিয়ে আরেকটু ভেজে নিতে হবে। সব্জি ভাজা হয়ে আসলে গরম জল ঢেলে ফুটতে দিতে হবে।
- 3
ডিম ফাটিয়ে তাতে অল্প নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। স্যুপের জল ফুটে উঠলে ফ্যাটানো ডিম অল্প অল্প করে স্যুপের মধ্যে ঢেলে নাড়াতে থাকতে হবে। এবার ২ মিনিট আরেকটু ফুটতে দিয়ে এতে স্প্রিং ওনিয়ন কুচি ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে গরমাগরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14298060









মন্তব্যগুলি (4)
Amar recipe bhalo lagle comments ar onusoron dio