ওটস গুড়ের বিস্কিট (oats gurer biscuit recipe in Bengali)

ওটস গুড়ের বিস্কিট (oats gurer biscuit recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বড় পাত্রে আটা, ওটস, বেকিং পাউডার, দারুচিনি পাউডার, এলাচ পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এবার একটা অন্য পাত্রে গুড়ের পাউডার টাকে আগে একটু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে কোন দানা যেন না থাকে। গুড় টা বেটেও নিতে পারেন। এবার রুম টেম্পারেচার এ রাখা বাটার গুড়ের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দুধ টাও এখানে মিশিয়ে দিতে হবে।
- 3
- 4
গুড় ও বাটার এর মিশ্রনটা আটার মিশ্রণের মধ্যে দিয়ে ভাল করে মেখে নিয়ে মন্ড বানাতে হবে।
- 5
- 6
এবার ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে চাপ দিয়ে একটু পাতলা গোল আকার বানিয়ে নিতে হবে। মাইক্রোওভেনে 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে নিয়ে কুকিজ গুলোকে 18 মিনিট বেক করতে হবে।
- 7
টাইমিংটা ওভেন অনুযায়ী চেঞ্জ হয়। তাই মাঝে মাঝে চেক করতে থাকবেন। যাতে কুকিজ গুলো পুড়ে না যায়। এই কুকিজ টা বানাতে 14 থেকে 18 মিনিট সময় লাগে। তাই চেক করে নেবেন মাঝে মাঝে।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি