কেটলি পিঠে(kettle pithe recipe in Bengali)

পৌষ পার্বণ, পিঠে আর বাঙ্গালী ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে। তাই আমি আজ তেল ছাড়া নাড়কেল এবং চালের গুড়োয় তৈরি একটি পিঠে শেয়ার করলাম, যেটি ছোটবেলা থেকেই আমার মাকে দেখেছি বাড়িতে তৈরি করতে।
কেটলি পিঠে(kettle pithe recipe in Bengali)
পৌষ পার্বণ, পিঠে আর বাঙ্গালী ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে। তাই আমি আজ তেল ছাড়া নাড়কেল এবং চালের গুড়োয় তৈরি একটি পিঠে শেয়ার করলাম, যেটি ছোটবেলা থেকেই আমার মাকে দেখেছি বাড়িতে তৈরি করতে।
রান্নার নির্দেশ
- 1
চাল ভালো করে ধুয়ে নিয়ে, ১১/২ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর জল থেকে উঠিয়ে বড় ছাঁকনিতে ১/২ সময় রেখে জল ঝরিয়ে নিন।
- 2
এবার চাল আধা ঘণ্টা হয়ে গেলে, মিক্সিতে অথবা শিল নোড়ায় মিহি করে পিষে চালুনি দিয়ে চেলে নিন। পাশাপাশি নাড়কেল কুরিয়ে নিন।
- 3
এবারে একটি বড় পাত্রে, চালের গুড়ো, কুরনো নাড়কেল এবং চিনি মিশিয়ে নিন কিন্তু মনে রাখবেন মিশ্রণটি যেন শুকনো থাকে।
- 4
উনুনে একটি কেটলিতে জল বসান এবং বেশ গরম হতে দিন এবং কেটলির মুখটিকে একটি কাগজ প্যাঁচিয়ে ভালো করে বন্ধ করে দিন যাতে বাস্প বেরিয়ে যেতে না পারে।
- 5
এবারে, একটি সাদা সুতির কাপড়কে জলে ভিজিয়ে ভালো করে জল নিংড়ে নিন।কেটলির ঢাকা টিকে হাতে নিয়ে মিশ্রণটি ঢাকায় পুরে নিন এবং ভিজে সাদা কাপড়টি দিয়ে ভালোভাবে মুড়ে কেটলির ঢাকায় জড়িয়ে নিন এবং জল ফুটন্ত অবস্থায় কেটলির মাথায় ঢাকাটি বসিয়ে দিন এবং মধ্যম আঁচে ৬ মিনিট রাখুন।
- 6
৬ মিনিট পর একটি থালায় নামিয়ে, কেটলির ঢাকায় উপর থেকে ধরে, ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ করুন, পিঠেটি বেরিয়ে আসা পর্যন্ত।
- 7
এবার গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (6)
Nice presentation👍👍
Amio kichu notun recipe try korechi parley dekho ar bhalo lagle reaction ar comments dio🌷