বেইকড ইলিশ পিঠা

#ঝটপট
ঝটপট শীতের বিকেলের নাস্তায় তৈরি করা যায় বেইকড ইলিশ পিঠা। দারুন স্বাদের ও পুষ্টিকর একটি খাবার এটি।
বেইকড ইলিশ পিঠা
#ঝটপট
ঝটপট শীতের বিকেলের নাস্তায় তৈরি করা যায় বেইকড ইলিশ পিঠা। দারুন স্বাদের ও পুষ্টিকর একটি খাবার এটি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছের কয়েকটা টুকরা সামান্য লবণ মাখিয়ে সয়াবিন তেল দিয়ে হালকা ভেজে নিবো। এবং মাছ গুলো কাঁটা বেছে হাত দিয়ে ঝূড়া ঝূড়া করে নিবো।
- 2
এবারে ময়দা,স্বাদমতো লবণ, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে চেলে নিবো ২টে চামচ সয়াবিন তেল দিয়ে ময়ান দিয়ে মেখে নিবো এবং অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে মতে একটি ডো তৈরি করে নিবো। এবং ডো টা একটা পাতলা ভিজা কাপড় দিয়ে ঢেকে ১০ মিনিট এর জন্য রেখে দিবো ডো সেট হওয়ার জন্য।
- 3
ডো সেট হয়ে গেলে তা থেকে ওভাল বা ডিমের সেইপে রুটি বেলে নিবো। এবং তার মাঝখানে ইলিশ মাছের ঝূড়া টা দিয়ে দিবো। এবং দুই পাশ থেকে লম্বা লম্বা ফিতা কেটে নিয়ে দুই পাশ থেকে টেনে টেনে পানির সাহায্যে লাগিয়ে ইলিশ মাছের সেইপৈ বানিয়ে নিবো। এবং চোখ হিসেবে লবঙ্গ ব্যবহার করবো। এবং ইলিশ পিঠা গুলোর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিবো।
- 4
এবারে পিঠা গুলো প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্ৰী সেলসিয়াসে বেইক করবো ২০ মিনিট। এবং ২০ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করবো দারুন স্বাদের বেইকড ইলিশ পিঠা।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (5)