তন্দুরি চিকেন(Tandoori Chicken recipe in Bengali)

তন্দুরি চিকেন(Tandoori Chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই লেগ পিস ধুয়ে দুই পাশেই ছুরি দিয়ে চির চিরে নিতে হবে. লেবুর রস, গোলমরিচ গুরো, লবণ দিয়ে 1 ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে.
- 2
দ্বিতীয় মেরিনেশন এর জন্য একটি বাটিতে আদা রসুন বাটা, টক দই, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, বিটনুন, চাট মসলা, কাসুরি মেথি, বেসন, সরষের তেল, গরম মশলা গুঁড়ো,জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে. এবার এই মিশ্রণটি একঘন্টা পরে ম্যারিনেট করা মাংসের মধ্যে মিশিয়ে নিতে হবে.6-7 ঘন্টা ঢেকে ফ্রিজে রেখে দিতে হবে.
- 3
এবার একটি পাত্র ভালো করে গরম করে তেল আর ঘি গরম করে ম্যারিনেট করা মাংস আর মশলা গুলি দিয়ে দিতে হবে. মিডিয়াম থেকে লো আচে ঢাকা দিয়ে মাংসটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে. জল দেওয়া যাবেনা.
- 4
মাংস যখন একটু সেদ্ধ হয়ে যাবে ওই মাংসের পাত্রে একটি পাত্র নিয়ে একটি কাঠের টুকরো আগুনে পুড়িয়ে নিয়ে রাখতে হবে আর উপর থেকে ঘি দিতে হবে. আর যখন ধোয়া উঠবে তখন সঙ্গে সঙ্গে পাত্রটি ঢাকা দিতে হবে.5-7 মিনিট পর ঢাকনা দিয়ে খুলতে হবে. গ্রেভি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে.
- 5
এবার গ্যাসের আগুনের চারপাশে একটি কাপড় রাখতে হবে যাতে তেল ছিটিয়ে নোংরা না হয়. একটি রুটি ছাঁকনির উপরে তেল লাগিয়ে নিতে হবে. এবার মাংসের টুকরোটা উপরে রেখে গ্যাসের আগুন হাই হিটে রেখে মাংসটা পুড়িয়ে দিতে হবে. উপর থেকে গলানো বাটার দিয়ে ব্রাশ করে দিতে হবে. একপিঠ পোড়ানো হয়ে গেলে অপর পিঠে উল্টে দিয়ে আবার একটু বাটার ব্রাশ করে দিতে হবে. ভালোভাবে পোড়ানো হয়ে গেলে নামিয়ে নিতে হবে.
- 6
এবার উপর থেকে লেবুর রস, বিটনুন, চাট মসলা ছড়িয়ে দিয়ে ধনেপাতার চাটনি, সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (15)