বি.বি.কিউ ফিস

Tanjia Rashid @cook_28045319
#ঝটপট রান্না
বাসায় গেস্ট হুট করে চলে এলে খুব ঝটপট এই রান্নাটা করা যায়।
বি.বি.কিউ ফিস
#ঝটপট রান্না
বাসায় গেস্ট হুট করে চলে এলে খুব ঝটপট এই রান্নাটা করা যায়।
রান্নার নির্দেশ
- 1
মাছগুলো ধুয়ে পরিস্কার করে লবন,হলুদ,মরিচ দিয়ে মাখিয়ে ফ্রাইপ্যানে তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
- 2
এবার রসুন বাটা,অল্প মরিচগুঁড়া, সরিষার তেল বার বি কিউ সসের সাথে মিশিয়ে নিতে হবে।
- 3
এবার বেকিং ট্রে তে তেল ব্রাশ করে ভাজা মাছ গুলো বিছিয়ে উপরে ভাল করে বি বি কিউ সস ব্রাশ করে দিতে হবে।
- 4
ওভেন ২৫০ ডিগ্রি সেলসিয়াস এ ২০ মিনিট প্রি হিট করে মাছ দিয়ে দিতে হবে।
- 5
১০/১২ মিনিট পর মাছ উল্টে আবার অন্য পিঠে সস লাগিয়ে আবার ১০/১২ মিনিটের জন্য গ্রিল হতে দিতে হবে।
- 6
সাদা ভাত,পোলাও বা নান রুটির সাথে গ্রিল মিক্ড সবজি দিয়ে সার্ভ করা যেতে পারে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14448321




মন্তব্যগুলি