নবরত্ন পোলাও(Nabaratna polao recipe in Bengali)

নবরত্ন পোলাও(Nabaratna polao recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ৫০ গ্রাম ঘি,পরিমাণ মতো চিনি ও নুন দিয়ে একসাথে খুব ভালো করে মেখে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ২৫ মিনিট রেখে দিতে হবে
- 2
পনির ছোটো ছোটো চৌক করে কেটে নিতে হবে।সব সব্জি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।শুকনো জিনিষ গুলো এক জায়গায় জড়ো করে নিতে হবে
- 3
কড়াইতে ৪ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারমধ্যে আলু দিয়ে মাঝারি আঁচে ২ মিনিট ভালো করে ভেজে তাতে গাজর দিয়ে আরও ২ মিনিট ভেজে নিতে হবে
- 4
আলু আর গাজর ভাজা হলে ফুলকপি ও ১/৪ চা চামচ নুন দিয়ে ৩-৪ মিনিট নেড়েচেড়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে
- 5
ওই তেলের মধ্যেই এক চিমটি নুন দিয়ে পনিরের টুকরো গুলো ২ মিনিট ভেজে তুলে নিতে হবে এরপর ওই তেলেই বিন্স দিয়ে ২ মিনিট ভেজে নিতে হবে
- 6
বিন্স ভাজা হলে তারমধ্যে একে একে ক্যাপ্সিকাম, কড়াইশুটি,কাজুবাদাম ও কিশমিশ দিয়ে সামান্য নুন দিয়ে ২-৩ মিনিট ভালো করে ভেজে তুলে নিতে হবে
- 7
ওই কড়াইতেই বাকি ঘিটা দিয়ে গরম হলে ঢিমি আঁচে তেজপাতা,এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে।ফোড়োনের সুন্দর গন্ধ ছাড়লে ঘি মাখানো চালটা দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট ভালো করে ভেজে নিতে হবে
- 8
চাল ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারমধ্যে ভেজে রাখা সমস্ত সব্জি,কাজুবাদাম ও পনিরের টুকরো গুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ৩-৪ মিনিট ভালো করে ভেজে নিতে হবে
- 9
ওপরে ১.১/২ চা চামচ গরমমশলা গুঁড়ো ছড়িয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুধ ও জল দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে আবার একবার ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢিমি আঁচে পোলাও টাকে রান্না হতে দিতে হবে
- 10
২০ মিনিট পর ঢাকা তুলে জল শুকিয়ে চাল ৯০% সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে। ৩ মিনিট পরে ঢাকা তুলে আসতে আসতে নীচের ভাত গুলো ওপরে তুলতে হবে আর ওপরের ভাত গুলো নিচে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। মিনিট ২ পর ঢাকা তুলে গরম গরম পছন্দের আমিষ-নিরামিষ পদের সাথে পরিবেশন করতে হবে
- 11
আমি ডিম-ফুলকপি দিয়ে পরিবেশন করেছি নবরত্ন পোলাও
Keywords
Similar Recipes
More Recipes































মন্তব্যগুলি (5)