শিমের বিচি দিয়ে ছূড়ি শুঁটকি

#ফাল্গুন
ফাল্গুনের শুঁটকি খাওয়ার ধুম পরে যায়,কারণ তারপর আসে গ্ৰীষ্মকাল,গরমে শুঁটকি খাওয়ার খুব কঠিন হয়ে যায়,আর শিমের বিচি হলো এমন পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার তা শীতের শেষ থেকে ফাল্গুন পুরো সময় আমরা পেয়ে থাকি।
আজ এই শুঁটকি ও শিমের বিচির একটী রেসিপি শেয়ার করবো।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে শিমের বিচি একরাম পর্যাপ্ত পানি তে ভিজিয়ে রাখবো এবং পরের দিন চামড়া ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিবো।
- 2
এবং ছূড়ি শুঁটকি একটু শক্ত হয় তাই শুঁটকি ধুয়ে তারপর টাটকা গরম পানি তেল ১০ মিনিট ভিজিয়ে রাখবো।
- 3
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে সামান্য পানি দিয়ে তাতে সব রকমের মসলা গুলো দিয়ে নেড়েচেড়ে ভিজিয়ে রাখা শুঁটকি গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে শুঁটকি কষিয়ে নিবো।
- 4
এবারে শুঁটকি কষে উপড়ে তেল উঠে আসলেই শিমের বিচি গুলো ও কিউব করে কেটে নেয়া আলু গুলো দিয়ে একসাথে মিশিয়ে সব নেড়েচেড়ে মিশিয়ে নিবো, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে ২কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে শিমের বিচি ও আলু কষিয়ে নিবো।শিমের বিচি কষে গেলে পর্যাপ্ত পানি এড করবো,এবং উপড়ে তেল ভেসে না উঠা পর্যন্ত রান্না করবো,তবে ওভার কুক করা যাবেনা,তাতে শিমের বিচি গুলো ভেঙ্গে যাবে।কারণ শিমের বিচি অনেক পানি শুষে নিতে পারে।ঝোল খেতে চাইলে পর্যাপ্ত পানি এড করতেই হবে।
- 5
সবশেষে কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে গরম ভাতের সাথে এই পরিবেশন করবো দারুন স্বাদের শিমের বিচি দিয়ে ছূড়ি শুঁটকি। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি