মশালা পনির রোল(Masala Paneer Roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
,প্রথমে ময়দাতে একটু নুন ও তেল দিয়ে শক্ত করে মেখে লেচি কেটে নিতে হবে
- 2
তারপর পনীরের মধ্যে টকদই,কর্নফ্লাওয়ার,লঙ্কাগুঁড়ো,চাটমসলা,নুন,ময়দা,কসুরি মেথি সব দিয়ে একটু ভালো করে মেখে 10মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে
- 3
তারপর লেচিগুলো রুটির মতো বেলে দুপিঠ সেঁকে ভেজে তুলে নিতে হবে
- 4
তারপর কড়াইতে একটু তেল গরম করে মসলা মাখানো পনীরগুলো দিয়ে দুপিঠ লালচে করে ভেজে তুলতে হবে
- 5
তারপর পেঁয়াজকুচি,শশাকুচি,লঙ্কাকুচি,লেবু,পনির সব রেডি করে নিতে হবে
- 6
তারপর একটা পাত্রে একটু নুন দিয়ে একটা করে ডিম ফেটিয়ে ফ্রাইপ্যানে একটু তেল গরম করে দিয়ে ওপর থেকে ভেজে রাখা পরোটা দিয়ে ভেজে নামিয়ে নিতে হবে
- 7
তারপর তার উপর ভেজে রাখা পনীর দিয়ে পেঁয়াজ-লঙ্কা-শশাকুচি দিয়ে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে ভালো করে মুড়ে নিলেই তৈরী হয়ে যাবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14546337
















মন্তব্যগুলি